শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মো: পিন্টু মিয়া (৪৪) নামে এক রাজমিস্ত্রি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী হাসিনা বেগম গত ২৮ জানুয়ারি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ২১১৩।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) ভোর অনুমান ৪টার দিকে কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন পিন্টু মিয়া। প্রতিদিনের ন্যায় কাজ শেষে যথা সময়ে বাড়িতে না ফেরায় স্বজনরা তার ব্যবহৃত মোবাইলে (০১৯৪৩০৪১৬৯৫) কল করলে সেটি বন্ধ পান। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ পিন্টু মিয়ার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং মুখে হালকা দাড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল শ্যাওলা রঙের জ্যাকেট, সাদা চেক শার্ট ও লুঙ্গি। বর্তমানে তার সন্ধান না পেয়ে পরিবারটি চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা ০১৯২৮-৪১৩৭৭০ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার।