বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলা করে জমি দখলের অভিযোগ

রিপোর্টারের নাম / ১১৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ২৫, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ

শামীম আল মামুন, স্টাফ রিপোর্টার।

গাজীপুুরে শ্রীপুরে এক শিক্ষক পরিবারকে মারধর করে জমি দখলের অভিযোগ ওঠেছে । গত শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষে নাজমুল ইসলাম নাজিম বাদী হয়ে মানিক মিয়া (৩০), বাবুল মিয়া (২৭), মো. আকরাম (২৫), মো. জামান (১৯) সহ অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগকারী নাজমুল ইসলাম নাজিম বলেন, গত শুক্রবার বিবাদীগণ ভাড়াটে মাস্তান বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের জমিতে জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা চালায়।

বিবাদীগণ বেশ কিছুদিন যাবৎ আমাদের জমি দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। গত শুক্রবার আমাদের জমি দখলের চেষ্টাকালে আমরা বাধা দিতেগেলে আমাদের পরিবারের সদস্যদের মারধর করে। এসময় আমার চাচাতো ভাই তন্ময়(১৮)সহ আমরা পরিবারের সদস্যগণ আঘাত প্রাপ্ত হয়ে জাতীয় জরুরী সেবা নং ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা নেই। এসময় আমাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের রক্ষা করেন।

এ বিষয়ে বিবাদী পক্ষে আব্দুর রাজ্জাক বলেন , এ জমি আমাদের মৌখিক এওয়াজকৃত সে মোতাবেক আমরা দখলে নেওয়ার চেষ্টা করেছি।

শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মামুন জানান, শিক্ষক পরিবারকে মারধরের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্হলে গিয়ে পরিদর্শন করেছি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর