সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

শ্রীপুরে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাহফুজুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার / ১৭৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ

মাহফুজুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া হাজী নজীবুল্লাহ দাখিল মাদ্রাসায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এড. মো. জুলহাস উদ্দিন সরকার, সভাপতি, পরিচালনা কমিটি, চকপাড়া হাজী নজীবুল্লাহ দাখিল মাদ্রাসা। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মানছুরুল আলম-এর সার্বিক সহযোগিতায় এবং মো. কামাল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি এবং সিনিয়র যুগ্ম আহবায়ক, গাজীপুর জেলা বিএনপি। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, আহবায়ক সদস্য, গাজীপুর জেলা বিএনপি; এবং মো. মিনহাজ উদ্দিন সরকার, আহবায়ক, মাওনা ইউনিয়ন বিএনপি।

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মুক্তারুল করীম মোড়ল শামীম, এ.বি.এম. হাসান, মো. শহিদুল ইসলাম মাস্টার, আব্দুল হান্নান সজল, আবুল বাশার সরকার, আরিফুল ইসলাম সরকার, মো. সাইফুল ইসলাম, এড. সোহেল সরকার, জনাব সাঈদ চৌধুরী, দাতা সদস্য মামুনুর রশিদ ও মো. বোরহান উদ্দিন খান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। নৈতিক ও চারিত্রিক শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর