শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৬১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)

 

‎গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে শীতলক্ষ্যা নদী থেকে বৃষ্টি (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে স্থানীয়রা নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, পেলাইদ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ভিড় জমায়। পরে সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম বৃষ্টি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও তার বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‎এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

‎ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর