শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

শ্রীপুরে শীতের সকালে প্রাইভেটকার খাদে পড়ে ১ জন নিহত  

রিপোর্টারের নাম / ২৩৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ

মো: জনি হাসান, স্টাফ রিপোর্টার্স :

 

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খাদে পড়ে যায়। আশপাশের লোকজন দেখতে পেয়ে পাইভেট কারের দরজা ভেঙে গাড়ির চালক ও মালিককে বের করে আনে। তবে ভেতরেই প্রাইভেট কারের মালিকের মৃত্যু হয়। (১৮ জানুয়ারি) রোজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গাজীপুর টু বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনাটি হয়। নিহত ব্যক্তির নাম মাফিজ মণ্ডল (৬৫)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মাওলার ছেলে। জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলেন মাফিজ মণ্ডল। ঘন কুয়াশায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা স্থানীয়দের।

 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন বলেন, চালককে নিয়ে মাফিজ মণ্ডল জরুরি কাজে নিজের প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ব্রিজের খাদে ছিটকে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে যায় গাড়িটি। প্রাইভেট কারের দরজা ভেঙে বের করার আগে মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মাওনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস ছাত্তার সাংবাদিক দের বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা গাড়ির দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে। তাদের মধ্যে প্রাইভেট কার মালিকের মৃত্যু হয়। জীবিত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।’

 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ সাংবাদিক দের বলেন, প্রাইভেট কার ব্রিজের খাদে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর