বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

আশিকুর রহমান সবুজ / ৩৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার হিসেবে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মতিউর রহমান। চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার সফল তদন্ত এবং রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়।

গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এই শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জানা গেছে, এসআই মতিউর রহমান শ্রীপুর থানায় যোগদানের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে কোনো ক্লু না থাকা জটিল হত্যা মামলাগুলোর রহস্য উদঘাটন, অপরাধী শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার এই অর্জনে শ্রীপুর থানা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

এই সাফল্যের বিষয়ে এসআই মতিউর রহমান বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। আমি আমার দায়িত্ব সততার সাথে পালন করার চেষ্টা করছি। এই অর্জন আমাকে আগামীতে সাধারণ মানুষের সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আরও উৎসাহিত করবে।”

এদিকে, তার এই অর্জনে শ্রীপুর উপজেলার বিভিন্ন মহলের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর