সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সাবেক গ্রামপুলিশ নিহত

রিপোর্টারের নাম / ৩৩৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩, ৪:২৪ পূর্বাহ্ণ

মো: আব্দুল বাতেন বাচ্চু,

 

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক গ্রামপুলিশ সদস্য নিহত হয়েছেন। মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী আহত হয়েছেন।

 

আজ সোমবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীপুর-বলদীঘাট আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত অবসরপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্য আব্দুর রশিদ (৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গ্রামপুলিশের দায়িত্বে ছিলেন। কিছুদিন আগে তিনি অবসরে গেছেন।

 

উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আলম খান বলেন, ‘আজ সকালে গ্রামপুলিশ সদস্য স্ত্রীকে ডাক্তার দেখাতে মোটরসাইকেলযোগে রওনা দেন। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকায় গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হয়ে তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

 

কাওরাইদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাবেক গ্রামপুলিশের মৃত্যুর খবর পেয়েছি। গত ছয় মাস আগে তিনি অবসরে গেছেন।’

 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর