শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

রিপোর্টারের নাম / ২৮৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ১৪, ২০২৩, ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা :

 

গাজীপুরের শ্রীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) বেলা দেড়টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পল্লী চিকিৎসক আবুল কালাম আজাদ (৪০) উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মৃত মো. শামসুদ্দিনের ছেলে। তিনি বাড়ির পাশে স্থানীয় একটি বাজারে ফার্মেসীর ব্যবসা করার পাশাপাশি মুলাইদ গ্রামের ইসমাইল স্পিনিং মিলস্ লিমিটেডে সহকারী মেডিকেল অফিসার কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজন চাচা শ্বশুড় মো. খোকা মেম্বার জানান, নিহত আবুল কালাম আজাদ কারখানায় চাকুরির পাশাপাশি বাড়ির পাশে একটি ফার্মেসী ব্যবসা ছিল। প্রতিদিনের মতো সোমবার সকালে এসে কারখানায় কাজে যোগ দেয়। দুপুরে খাবারের বিরতির সময় মোটরসাইকেল যোগে কারখানা থেকে দরগারচালা বাড়িতে যাচ্ছিল। মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে রঙ্গিলাবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে মহাসড়কে ফেলে দিলে ঢাকাগামী অপর একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা থানায় আনা হয়েছে। ঘাতক বাস না ট্রাক শনাক্ত করা যায়নি। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর