শামীম আল মামুন, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের শ্রীপুরে মিনি কাভার্ডভ্যানের চাপায় আ: দুলাল (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার(১৫ মার্চ) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের পল্লী বিদুৎ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলাল দিনাজপুরের ঠাকুরগাঁও মুড়ালীপাড়ার হোসেন আলী ছেলে।
নিহতের শালী আনোয়ার বেগম বলেন,দুলাল ভাই কাঁচামালের ব্যবসা করে অনেক কষ্ট করে সংসার চালাত।উনি আমার কাছ থেকে কিছু চাল,ডাল ও বৈদ্যুতিক পাখা নিতে আসে।আমি সেই গুলো একটি অটোরিকশা দিয়ে মাওনা পল্লী বিদুৎ মোড়ে পাঠিয়ে দেই।পরে মহাসড়ক পার হয়ে জিনিস গুলো নিতে আসার সময় কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান,দুলাল রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মিনি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে গুরতর আহত হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।এ ঘটনায় কাভার্ডভ্যান আটক হলেও চালক পালিয়ে যায়। পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।