বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

শ্রীপুরে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুই সাংবাদিকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রিপোর্টারের নাম / ১৪৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মে ৭, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ

মোঃ শামীম আল মামুন, স্টাফ রিপোর্টার।

 

শ্রীপুর সাংবাদিক সমিতি’র প্রতিষ্ঠাতা, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সফল সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকা’র শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক ও শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা পত্রিকা’র প্রতিনিধি মোঃ উজ্জ্বল আহমেদ এর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(৭’ই মে ২০২৪) মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার, আবদার লোহাই বাজার, মাদবর বাড়ী মোহাম্মদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা’য়, শ্রীপুর সাংবাদিক সমিতি’র পক্ষ থেকে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর সাংবাদিক সমিতি’র সদস্যগন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

দোয়া মাহফিলে সাংবাদিক আব্দুল মালেক ও উজ্জ্বল আহমেদ এর দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, পীরে কামেল হযরত মাওলানা আল্লামা আইয়ুব আলী নুরানী (দাঃ বাঃ), খতিব মসজিদে হাশেমী। বিশেষ মোনাজাত শেষে এতিম ছাত্র ও লিল্লাহ বোডিংয়ের আবাসিক ছাত্র ও শিক্ষকদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ্য গত (১৯’শে এপ্রিল ২০২৪) শুক্রবার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মালেকে গুরুতর আহত হয়ে তার পাজরের হাড় ও মেরুদন্ড ভেঙে ঢাকার (বিআরবি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সাংবাদিক উজ্জলের পায়ের অপারেশন শেষে এখন ডাক্তারের চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর