শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

শ্রীপুরে সদ্য ঘোষিত আট ইউনিয়ন কমিটি বিলুপ্তের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

সুমন গাজী / ১০২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ

সুমন গাজী

শ্রীপুর উপজেলা বিএনপির অধীনস্থ ৮টি ইউনিয়ন আহবায়ক কমিটিতে পরিক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮) সেপ্টেম্বর দুপুরে শ্রীপুর পৌর শহরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি আমাদের শ্রীপুর উপজেলায় বর্তমানে পরিবারতন্ত্র প্রথা প্রচলিত। দুঃসময়ের পরিক্ষিত নেতাকর্মী ইউনিয়ন কমিটিতে স্থান পায়নি। কাওরাইদ ইউনিয়ন বিএনপির পাঁচ বারের সভাপতিকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান সুলতান, শেখ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম যিনি জেলা বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন তাকেও ইউনিয়ন কমিটিতে রাখা হয়নি। উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্নাকে ইউনিয়ন কমিটির সদস্য করা হয়নি। অথচ দীর্ঘ ১৫ বছর দলের দুঃসময়ে যাঁরা আওয়ামিলীগের সঙ্গে মিলেমিশে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে আওয়ামিলীগের প্রার্থীদের পক্ষে নির্বাচন প্রচারণায় অংশ নিয়েছে তাদেরকে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না বলেন, আওয়ামিলীগের নেতাকর্মী দিয়ে সদ্য ঘোষিত আটটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত চায়। তানাহলে ডাকসু জাকসুর ফলাফলের মতো হবে শ্রীপুরের অবস্থা। কাদেরকে দিয়ে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে তাদের অনেকের আমলনামা আমাদের হাতে আছে। সেগুলো দলের নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। ইতিমধ্যে দুটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুজন যুগ্ম আহবায়ক পদত্যাগ করেছে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী জিন্নাহ, গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর