শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের নিজাম উদ্দিনের ৬ষ্ঠ সন্তান সুমন।
বাবা নিজাম উদ্দিন পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বসতভিটা ছাড়া আর কোনো জমি নেই তাদের। সবজি বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলে সংসারের খরচ।নিজের ছেলে সন্তানের এমন অবস্থায় হা-হুতাশ করছেন পরিবারের সবাই। সরকার ও বিত্তবানদের মুখ চেয়ে পার করছেন রাত দিন।
সরেজমিনে দেখা গেছে,ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে গার্মেন্টস শ্রমিক মো. সুমন মিয়া! মারাত্মক মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত সুমনের বাবা ভিটেমাটি বিক্রি করে করে ছেলেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাতেও শেষ রক্ষা হচ্ছে না। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছে সুমনের পরিবার। সুমন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের সবজি বিক্রেতা মো. নিজাম উদ্দিনের ছেলে। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই। টাকার অভাবে চিকিৎসা বন্ধ মরণব্যাধি ক্যানসার আক্রান্ত সুমনের।
আর্থিক সহযোগিতার জন্যে আবেদন।যোগাযোগ সুমনের বাবা নিজাম উদ্দিনের নাম্বার: 01817992401ও সুমনের নাম্বার: 01319121935, ইউনিয়ন ব্যাংক,মাওনা চৌরাস্তা শাখা শেফালী আক্তার, একাউন্ট নাম্বার:0301110054027