শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

শ্রীপুরে সরকারি জমির মাটি বিক্রির দায়ে ব্যবসায়ীর ৪ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৪৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুরে সরকারি জমির মাটি কেটে বিক্রির অপরাধে সোলেমান (৩২) নামে এক মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত সোলেমান শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ এই অভিযান পরিচালনা করেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমির মাটি কেটে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানের টের পেয়ে মূল অভিযুক্ত সোলেমান পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার একটি এক্সকাভেটর (ভেকু) ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

 

আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ব্যবসায়ীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় সোলেমানকে ৪ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, “সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর