বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

শ্রীপুরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান এর মতবিনিময়

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ২৪, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ

শামীম আল মামুন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে নবাগত ওসি মো.আকবর আলী খান এর সঙ্গে শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিবার (২৪ মার্চ) বেলা ১২ টায় ওসি কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।নবাগত ওসি আকবর আলী খান সদ্য বিদায়ী ওসি শাহ জামান স্থলাভিষিক্ত হন।

এ সময় ওসি আকবর আলী বলেন,সাংবাদিকেরা সমাজের দর্পন।সাংবাদিকদের সঠিক তথ্যের মধ্যে সংবাদ প্রকাশ করলে পুলিশের কাজ করতে অনেক সুবিধা হয়। পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগিতা করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অস্ত্রের ঝনঝনানি, মাদক,সন্ত্রাস,ফুটপাত দখল, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।শ্রীপুরে এমন কোনো শক্তি নেই অপরাধ করে পার পেয়ে যাবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক,চুরি-ছিনতাই এবং ফুটপাত দখলের বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা করে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ, ৭১ টেলিভিশন উপজেলা প্রতিনিধি আবুল সালাম রানা, এশিয়ান টিভির করির হোসেন, সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি সাহিন মৃধা, আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি রাতুল মণ্ডল, দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি সোহাগ, প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম, দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন তজু, দৈনিক বর্তমান উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ মোঃ হুমায়ুন কবির, সংবাদ প্রতিদিন ওয়াসিম আকরাম, আজকের সংবাদ উপজেলা প্রতিনিধি আতিক হাসান, দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি উজ্জল মিয়া, দৈনিক মাতৃজগত পত্রিকা’র স্টাফ রিপোর্টার মোঃ শামীম আল মামুন, দৈনিক মাতৃজগত পত্রিকা’র স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর হোসেন সাগর, প্রমুখ।

এর আগে তিনি জেলার কালিয়াকৈর,কাশিমপুর থানার ওসি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে জেলার শ্রেষ্ঠ অফিসারের কৃতিত্ব অর্জন করেন। তিনি গত ২২ মার্চ সাভার থানা থেকে শ্রীপুর থানায় যোগদান করেন। দায়িত্ব পালনে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।তার জন্মস্থান গোপালগঞ্জ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর