মাহমুদুল হাসান, শ্রীপুর,গাজীপুর
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে “ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম, গাজীপুর জেলা শাখা”র উদ্যোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট২০২৫) সকাল ১১ টায় মাওনা উড়াল সেতুর নিচে এ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার আহবায় সাংবাদিক মাহমুদুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এবং সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসান কাজল।
এ সময় উপস্থিত ছিলেন, এটিএন নিউজের শিহাব খান, আজকের পত্রিকার রাতুল মন্ডল, মাই টিভির মাহবুবুল আলম,সাংবাদিক মাহফুজুর রহমান, আব্দুল আজিজ, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল বাতেন বাচ্চু, আশরাফুল ইসলাম সরকার, মোশারফ হুসাইন প্রধান,রুহুল আমিন সুজন, রমজান আলী রুবেল, মিজানুর রহমান, আবুল কাশেম, এস এম দুর্জয়, মাসুম রানা, আতিকুর রহমান, আলমগীর হোসেন, হিমু সরকার, জাহাঙ্গীর আলম, কবির হোসেন, জাকির মোড়ল প্রূমুখ।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন পৌর শাখার সভাপতি আবু নাসের মোঃ জুবায়ের।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেত্রীবর্গ উপস্থিত ছিলেন।