আল আমিন শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সময়ের সন্ধানের নিজস্ব সংবাদদাতা মোঃশাহাদাত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত ০১ অক্টোবর ২০২৪ ইং রোজ:মঙ্গলবার সকাল ১১.২০ মি. এর সময় গাজীপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে গণমাধ্যম কর্মী শাহাদাত হোসেনের উপর অতর্কিত হামলা করে।
গাজীপুর গ্ৰামের মরহুম কদম আলীর ছেলে মোঃ হাবুল (৫৫), মোঃ হাবুলের ছেলে, জাহিদ হাসান (২৪), মোঃ কবির হোসেনের ছেলে আকাশ (২৩), মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃমাহফুজ (২১), মোঃ সোহেল রানার ছেলে মোঃ সাব্বির (২০), মোঃ শহিদুল ইসলামের ছেলে মাহফুজ মিয়া (২০), গণসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য ও দৈনিক সময়ের সন্ধানের গাজীপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন বলেন,সংবাদ সংগ্রহ করতে গেলে পরিকল্পিত আমার উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় বেধড়ক মারধর ও জখম করে। সময় আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিতে থাকিলে, তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় বলতে থাকে পরবর্তীতে সুযোগমত পাইলে জীবনে মারিয়া লাশগুম করিয়া ফেলিবে বলিয়া প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়া চলিয়া যায়।
খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থল থেকে শাহাদাতকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে জখমের চিকিৎসা সহ ভর্তি রাখেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নালের সাঙ্গ সাংবাদিকরা দেখা করলে পর ওসি বলেন,’ইতোমধ্যে আমি
লিখিত অভিযোগ পেয়েছি।হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।