মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

শ্রীপুরে সাবান নিয়ে দাদার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

রিপোর্টারের নাম / ৩৩১ টাইম ভিউ
আপডেট : রবিবার, এপ্রিল ১৬, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ

মো: আব্দুল বাতেন বাচ্চু,

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় দাদার সাথে অভিমান করে শাকিব (১৭) নামের এক কিশোরের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

 

 

রোববার (১৬ এপ্রিল) সকালের দিকে উপজেলার ভিটিপাড়া গ্রামের চদরির ভিটা এলাকার নিজ বাড়ি থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। গতরাতে নিজ বাড়িতে বিষপানে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রওশন।

 

নিহত কিশোর শাকিব (১৭) ভিটিপাড়া গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।

 

 

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপি মেম্বার মুক্তার হোসেন বলেন, শনিবার বিকেলের দিকে বাহির থেকে বাড়িতে ফিরে গোসল করতে যান শাকিব। এসময় তার শরীরে বেশি সাবান দেওয়া নিয়ে তাঁরই দাদা মাহমুদ হাসান শাসন করে।

 

একপর্যায়ে শাকিবকে বকাবকি করলে সে সেখান থেকে চলে যায়। এতে অপমানিত হয়ে দাদার সাথে অভিমান করে বিষপান করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাকিব।

 

নিহতের স্বজনরা জানান, রোববার সকালের দিকে মরদেহের দাফনের প্রস্তুতি চলছিল। এসময় হঠাৎ পুলিশ এসে কাফন পড়ানো অবস্থায় লাশ নিয়ে যায়।

 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রওশন জানান, শাসন করায় অভিমানে বিষপানে শাকিব নামের এক কিশোর মারা গেছে বলে আমরা প্রাথমিক ভাবে জেনেছি।

 

পরে রোববার সকালের দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর