রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

শ্রীপুরে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের শুভ উদ্বোধন 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৫৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি 

 

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হলো একটি ব্যতিক্রমী ‘সততা স্টোর’। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায়। মঙ্গলবার (২৬ আগস্ট, ২০২৫) এই স্টোরের শুভ উদ্বোধন করেন এডহক কমিটির সভাপতি ডাঃ মোঃ হুজ্জাতুল ইসলাম পলাশ।

 

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য মোঃ খলিলুর রহমান বলেন, “সততা স্টোর কোনো সাধারণ দোকান নয়, এটি একটি নৈতিকতার পরীক্ষাগার। এখানে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা নিজেরাই পণ্য নেবে এবং নির্ধারিত বাক্সে তার দাম রেখে যাবে। এর মাধ্যমে তাদের মধ্যে সততা ও আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে উঠবে, যা ভবিষ্যতে একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে।”

 

শ্রীপুর উপজেলা দূর্নীতি দমন কমিশনের কমিটির সভাপতি বলেন, “আমরা মনে করি, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে সততার বীজ বপন করা প্রয়োজন। এই উদ্যোগটি তাদের হাতে-কলমে শেখাবে কীভাবে সৎ থাকতে হয়।”

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুরুজ্জামান বিএসসি বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বিদ্যালয়ে এমন একটি মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সততা স্টোরটি আমাদের শিক্ষার্থীদের জন্য শুধু একটি দোকান নয়, এটি তাদের চারিত্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।”সততা স্টোরে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্সসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা এই স্টোর থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবে এবং বিক্রেতার অনুপস্থিতিতে মূল্য পরিশোধ করবে। এই অভিনব উদ্যোগটি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তারা আশা করছেন, এই স্টোরটি শিক্ষার্থীদের সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর