রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

শ্রীপুরে সিএনজি ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির

 

 

শ্রীপুর উপজেলা গাজীপুর বাজারে সিএনজি ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাধারণ মানুষ ও ছাত্ররা ।

গাজীপুর বাজার থেকে শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা পর্যন্ত রাস্তার দূরত্ব ১০ কিলো মিটার । আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় ভাড়া ছিল ৪০ টাকা । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ছাত্ররা সকলের সাথে মতবিনিময় করে ভাড়া নির্ধারণ করেন ৩০ টাকা । ৪ মাস গাজীপুর বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৩০ টাকা ভাড়ায় জাত্রী সেবা দিয়েছেন সিএনজি চালকেরা । কিছুদিন আগে মবিল ও গাড়ীর পার্টসের দাম বৃদ্ধি পাওয়ায় সিএনজি ভাড়া ৩০ টাকা থেকে ৪০ টাকা নির্ধারণ করে সিএনজি চালকেরা। এতে এলাকায় আলোচনার ঝড় ওঠে , সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাড়তি ভাড়া আদায়ের খবর । সাধারণ ছাত্রীদের নিকট থেকে ৪০ টাকা ভাড়া আদায় করলেও ছাত্র ছাত্রীদের থেকে ভাড়া আদায় করে ৩০ টাকা করে ।

গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইনাল হক মৈশাল যাত্রী পতি ৩০ টাকা ভাড়া আদায় করার পক্ষে ছাত্র ও সাধারণ মানুষের সাথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও গাজীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আবুবকর সিদ্দিক ( মন্ডল) , হাজী আবুল হাশেম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর ইউনিয়ন এর সভাপতি আইয়ুব আলী , হাফেজ আব্দুল্লাহ, মুফতি মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য সদস্যরা বিক্ষোভ মিছিল এ অংশ গ্ৰহন করেন ।

এছাড়াও এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর