রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

শ্রীপুরে সিমানার খুঁটি ভেঙ্গে জমি দখলের চেষ্টা 

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ২৬, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে, ঘটনাটি ঘটেছে (২৩ই মার্চ ২০২৩ইং) সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় এ ঘটনায় মৃত রজব আলী(পলু মেম্বারের) ছেলে মোঃ জালাল হোসেন (জামাল পালোয়ান) বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযুক্তরা হলেন, ১। মোঃ মনির হোসেন (৩৫), পিতা- মৃত শামছুল হক, ২। মোঃ তোফাজ্জল হোসেন (৫০), ৩। মোঃ তাইজ উদ্দিন (৪৫), উভয় পিতা- মৃত মামুদ আলী ৪। মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা- মৃত জসিম উদ্দিন, ৫। মোঃ জাকির হোসেন (৩৮), ৬। মোঃ আনোয়ার (৪০), উভয় পিতা- তোফাজ্জল হোসেন, ৭। মোঃ জাহাঙ্গীর (৪০), পিতা- মৃত খেচু শেখ, সর্ব সাং- গাজীপুর, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর ।

 

অভিযোগ সূত্রে জানাগেছে, ৭২২৫ নং আম মোক্তার নামা দলিল মূলে ৩নং গাজীপুর মৌজার ৩৫ শতাংশ জমির মালিক নিয়ত হইয়া উক্ত জমি হইতে ৪.১০ শতাংশ জমি আমার স্ত্রী সালমা আক্তার এর বরাবর প্রদান করি এবং তাহার নামে নামজারী জমা ভাগ করা আছে, যাহার জোত নাম্বার- ৮৫৮৬। উক্ত জমি চতুর পাশে আমি সিমেন্টের পিলার ও কাটা তার দিয়া বাউন্ডারি নির্মান করিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। বিবাদীগন অন্যায় ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বর্ণিত জমি জবর দখল করার পায়তারা করিয়া আসিতে থাকে।

জামাল পালোয়ান জানান

আমাকে মারধর সহ খুন জখম করিবে মর্মে হুমকি দিয়া আসিতে থাকে এবং আমার নিকট ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা না দেওয়ার কারনে (২৩ই মার্চ ২০২৩ইং) তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় বিবাদীগন জমিতে থাকা ২০০ টি সীমানার সিমেন্টের পিলার ভাংচুর করিয়া অনুমান ১ লক্ষ টাকার ক্ষতি করেছে এবং কাটা তার নিয়া যায়, যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। এসময় আমি ও আমার স্ত্রী এবং আমার মা নিষেধ দিলে বিবাদীগন এলোপাথারী ভাবে মারধর করিয়া নিলাফুলা জখম করে। আমাদের ডাকচিৎকারে আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন খুন জখমের হুমকি ধামকি দিয়া চলিয়া যায়।

 

মনির হোসেন জানান এই দাগে আমাদের জমি আছে আমিও থানায় অভিযোগ করেছি।

 

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর