শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরের শ্রীপু পৌর ১নং ওয়োর্ডের শ্রীপুর গ্রামের প্রবাসী আবু সাইদের বাড়ির নির্মানাধিন একটি ভবনের সেফটি ট্যাংকিতে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে।
(২০’শে ডিসেম্বর ২০২৩) বুধবার বিকেলে
এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিস ওই ট্যাংকি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, নেত্রকোনা জেলা সদরের দিকজান গ্রামের মোঃ সোনা মিয়ার ছেলে, মোঃ মোখলেছুর রহমান (৪০) অপরজন ঠাকুরগাও জেলার রুহিয়া থানার মধ্যজারগা গ্রামের মোঃ জয়নালের ছেলে, মোঃ মাসুম (২৫)।
নিহত দু’জনই শ্রীপুরে ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতো। বাড়ির মালিক আবু সাইদ সিঙ্গাপুর প্রবাসী। তিনি উপজেলার গোসিংগা ইউনিয়নের গাজিয়ারণ গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে। জনৈক ঠিকাদার মোঃ জয়নাল ওই বাড়ির নির্মান কাজ করেন।
স্থানীয়রা জানান, প্রায় তিনমাস যাবৎ ওই বাড়ির নির্মান কাজ বন্ধ ছিলো। বুধবার দুপুরে দুইজন লোক ওই বাড়িতে প্রবেশ করে। ট্যাংকির কাজে ব্যবহৃত কাঠ, বাঁশ খুলতে তাঁরা ট্যাংকিতে নামে। পরে আর উঠতে পারেনি। ভেতরেই পানিতে তাদের মৃত্যু হয়। বিকেলে ওই বাড়িতে এক নারীর কাঁন্না সুনে স্থানীয়রা এগিয়ে সেফটি ট্যাংকে মরদেহ দেখতে পায়।
প্রত্যক্ষদর্শী সুফিয়া খাতুন জানান, দুপুর ১২:টার দিকে দুই শ্রমিককে তিনি ওই বাড়িতে প্রবেশ করতে দেখেন। বিকেল চারটার দিকে কান্নার স্বব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকের পানিতে মরদেহ ভাসতে দেখেন।
বাড়ির মালিক আবু সাইদের ভগ্নিপতি বাচ্চু মিয়া জানান, জয়নাল নামক ঠিকাদার বাড়ির কাজ করেন। দুপুরে ঠিকাদার দুই শ্রমিককে টেফটি ট্যাংকির কাজে ব্যবহৃত বাঁশ, কাঠ খুলতে পাঠায়। এটি তার জানা ছিলোনা। দুৃই শ্রমিক ট্যাংকির ভেতর নেমে আর উঠতে পারেনি, বিকেলে দুই শ্রমিকের মৃত্যুর খবর জানতে পারেন।
নিহত মোকলেছের চাচি কোলসুম জানান, ঠিকাদার জয়নাল কোন নিরাপত্তার ব্যবস্থা না করে দুই জন শ্রমিককে ওই ট্যাংকিতে নামায়। আর দুই জনেই ট্যাংকিতে পরে মারা যায়।
অভিযুক্ত ঠিকাদার জয়নালের বক্তব্য জানতে তাকে মোঠু ফোনে একাধিক বার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আহমদুল কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানিয়েছি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, আমরা পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের চেষ্টার পর দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসের কারণে দমবন্ধ হয়ে তাদের দুজনকে মৃত্যু হয়েছে। তবে কি ধরনের গ্যাস এটা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না, মৃতদেহ দুটি পানিতে ভাসমান ছিল।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাখাওয়াত হোসেন, বিষয়টি নিশ্চিত করে জানান। বিকেলে ওই দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। এবিষয়ে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশেক্রমে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।