শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় স্বামীর অন্ডকোষ কর্তন করেছে স্ত্রী। প্রথম বিয়ে গোপন রাখার ক্ষোভে দ্বীতিয় স্ত্রীর বিরোদ্ধে স্বামীর অন্ডকোষ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বৃহসপতিবার ভোর সোয়া পাঁচটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর সভার চন্নাপাড়া গ্রামের জনৈক আমির হামজার বাড়িতে । ভিকটি আ.রাজ্জাক(৩৫) লালমনির হাট জেলার কালীগঞ্জ থানার চন্দ্রপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি উপজেলার চন্নাপাড়া গ্রামের আমির হামজা’র বাড়িতে তার দ্বিতীয় স্ত্রী ইয়াসমিনকে নিয়ে ভাড়া থাকতেন।
অভিযুক্ত ইয়াসমিন(২৫) বি বাড়িয়া জেলার নাসির নগর থানার জামারবাড়ি গ্রামের নাসির মিয়ার মেয়ে। তিনি স্বামীর সাথে শ্রীপুরের ওই বাড়িতে থাকেন।
জানাযায়, আ.রাজ্জাকের প্রথম স্ত্রী ও তিন সন্তানের কথা গোপন রেখে ইয়াসমিনকে বিয়ে করেন। ইয়াসমিনকে নিয়ে তিনি ওই বাড়িতে ভাড়া থাকেন। কিছুদিন পূর্বে রাজ্জাকের প্রথম স্ত্রীর বিষয়টি জানা জানি হয়। এ নিয়ে রাজ্জাক ও ইয়াসমিনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। বুধবার রাতে খাবার খেয়ে রাজ্জাক স্ত্রী ইয়াসমিনের সাথে ঘুমিয়ে পরেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃহসপতিবার ভোর সোয়া পাঁচটার দিকে ইয়াসসিমন ধারালো দা দিয়ে রাজ্জাকের অন্ডকোষ কেটে বিচ্ছিন্ন করে ফেলে।
ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এসে গুরুত্বর আহত রাজ্জাককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য আ.রাজ্জাক ইতিপূর্বে শরীফা খাতুনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে এক মেয়ে রয়েছে। সন্তান সহ রাজ্জাকের প্রথম স্ত্রী শরিফা গ্রামের বাড়িতে বসবাস করেন। রাজ্জাক প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে দ্বীতিয় বিয়ে করেছিলেন ইয়াসমিনকে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক অহিদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত রাজ্জাকের স্ত্রী ইয়াসমিনকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইন গত ব্যবস্থা নেয়া হবে।