শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইজাদুর রহমান মিলন (ঘোড়া মার্কা) ২২ জানুয়ারি দুপুর ১২টায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি নির্বাচিত হলে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ শিক্ষা ও অবকাঠামো খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।
ইজাদুর রহমান মিলন বলেন, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, গাজীপুর–৩ আসনের সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক ও ধারাবাহিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তিনি কাজ করবেন।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।