মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

শ্রীপুরে হত্যা মামলার সাক্ষীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ৩৮১ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ৬, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

শামীম আল মামুন শ্রীপুর গাজীপুর :

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মা ও বোন হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রত্যক্ষ সাক্ষী শাহজাহান মিয়ার (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

৬ আগস্ট রোববার সকালে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত শাহজাহান মিয়া উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

 

নিহতের ভাই মজিবর রহমান বলেন, ২০১৩ সালে স্থানীয় নাছির উদ্দিনের ছেলে রবিন, ইসলাম উদ্দিনের ছেলে নাঈম, আয়নাল হোসেনের ছেলে ইউসুফ, আব্দুল বাতেনের ছেলে এমরান, রজব আলীর ছেলে রুবেল ও সাকিল আমার মা-বোনসহ অপর এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না বলে প্রাণে বেঁচে যাই। আজ যার মরদেহ পুকুরে পাওয়া গেছে, আমার এই ভাইকেও অনেক কুপিয়ে ছিলো তারা। দীর্ঘ দিন চিকিৎসা শেষে সে সুস্থ হয়। আর আমার ভাই শাহজাহান ওই হত্যাকাণ্ড মামলার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী ছিলো।

 

তিনি আরও বলেন, আমার বোন আরিফাকে অভিযুক্ত আসামী রবিন প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্তরা আমার মা-বোনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। আজ আমার ভাইয়ের মরদেহ পুকুরে ভাসছে, কিভাবে সে মারা গেলো? কেউ মেরে ফেলছে কি না, তা আমি বলতে পারছি না। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এসআই মো. মাহমুদুল হাসান জানান, পুকুর থেকে ভাসমান অবস্থায় শাহজাহান মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর