শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

শ্রীপুরে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে’পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়।

সোমবার(২৫ সেপ্টেম্বর)সকালে মাওনা হাইওয়ে আয়োজনে থানা ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। বিশেষ করে মহাসড়ক পথে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।

তিনি আরও বলেন,মহাসড়কে কোনো অবস্থায় থ্রি হুইলার,ব্যাটারি চালিত অটো রিকশা উঠতে দেওয়া হবে না। সর্বনাশা মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।মহাসড়ক ব্যবহার করে কাউকে মাদক বহন করতে দেওয়া হবে না।সড়কে যে কোনো শৃঙ্খলা ফিরানোর ব্যাপারে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশ সদস্য মাহতাব উদ্দিন।

এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর