বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে হাতেনাতে ধরা ৩ চোরকে পুলিশে দিল জনতা

রিপোর্টারের নাম / ৮৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরের শ্রীপুরে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়া ৩ চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর বেলা উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের (বড়চালা) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরো হলেন, শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের ফজর আলীর ছেলে মো. আবুল হোসেন(৫৩), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বল্লাপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে সো. সোহেল(২৪) ও একইজ জেলার ত্রিশাল উপজেলার নগর চারা গ্রামের ফজলুল হকের ছেলে মো. জহিরুল ইসলাম(২৫)।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরের দিকে ওই তিনজনসহ আরও কয়েকজন স্থানীয় এক বাড়িতে চুরি করতে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে পর্যায়ক্রমে কৌশলে আশপাশের লোকজন নিয়ে তাদেরকে আটকে ফেলে। এসময় সাথে থাকা কয়েকজন পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আশপাশের কয়েকটি চুরির সাঙ্গে তার জড়িত ছিল বলে স্বীকার করে।

একই গ্রামের বাসিন্দা মো. হামিদ বলেন, এ বছরের ৮ জানুয়ারি তার বাড়ির বারান্দা থেকে মোটরসাইকেল ও ঘর থেকে দামি মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়। পরে তিনি এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছিলেন। তিনি বলেন, সোমবার ভোরে বড়চালা এলাকায় ধরা পড়া তিন জনের একজন এই চুরির সঙ্গে জড়িতে ছিল বলে স্বীকার করেছেন। এমনকি মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্র কোথায় আছে তাও জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ ওই তিনজনকে চোর সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। মামলা রুজু চলমান। তাদের সঙ্গে আরও যারা ছিল তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় চুরি-ডাকাতিসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। এমন ঘটনায় উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে সাধারণ মানুষ। চুরি ঠেকাতে বিভিন্ন স্থানে পাহারা দিয়েও সমাধান মিলছেনা। দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি করেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর