রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

শ্রীপুরে ১৬০ বোতল ভারতীয় মদসহ ২জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭১ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুন ২১, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুরের শ্রীপুর ১৬০ বোতল ভারতীয় মদ সহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক সাংবাদিকদের জানান, জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে শনিবার (২১ জুন) জেলার শ্রীপুর থানাধীন জৈনাবাজার ফুটওভার ব্রিজের নিচে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে নেত্রকোনা জেলার কলমাকান্দা হতে আগত একটি পিকাপ ভ্যানে (ঢাকা মেট্রো ন ২১-০০৭৬) থামিয়ে তল্লাশি করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। তল্লাশি চালিয়ে ভ্যানে মধ্যে চারটি প্লাস্টিকের বস্তায় থাকা ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ইমরান হোসেন (২৪) ও নেত্রকোনা সদর উপজেলার আরিফ হোসেন । পিকআপ ভ্যানের ড্রাইভার ইমরান হোসেন ও হেলপার আরিফ হোসেন ।উদ্ধারকৃত ৬৬লিটার মদের আনুমানিক দাম ৫ লাখ ২৮হাজার টাকা। আটককৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার আরও জানান, তারা উক্ত মাদকদ্রব্য ক্রেতা মাওনা এলাকার জনৈক তাজুল ইসলামের নিকট বিক্রি করার জন্য নিয়ে আসে।

গ্রেফতারকৃতদেরকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল এর ২৪(খ)/৪১ রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর