বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

শ্রীপুরে ৮ জন দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে ঘর উপহার দিল অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু

তৈয়বুর রহমান স্টাফ রিপোর্টার  / ১১১ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ৫, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ

তৈয়বুর রহমান স্টাফ রিপোর্টার

 

শ্রীপুরে জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরিবারটির আট সদস্যই দৃষ্টিপ্রতিবন্ধী এবং উপার্জনক্ষম কেউ না থাকায় দীর্ঘদিন ধরে তারা একটি ঘরে মানবেতর জীবন যাপন করছিলেন।

এমন খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনি নিজে উপস্থিত থেকে ওই পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।এতে পরিবারটির সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের ভাব লক্ষ্য করা যায়।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বিএনপি একটি মানবিক দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এ পরিবারের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও এ পরিবারের পাশে থাকবো।”

ঘর হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন মীরধা, শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান সাংবাদিক মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আকরাম হোসেন এবং মাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর