বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৯৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শুভযাত্রা করেছে কয়েক হাজার নেতাকর্মীরা।

১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দুপাশ প্রদক্ষিণ করে আনন্দ মিছিল ও শোভাযাত্রাটি। পরে মাওনা উড়াল সেতুর নিচে এক  পথসভায় মিলিত হয় তারা।এসময় উপজেলা ও পৌর  বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে এ পথসভায় যোগদান করেন।

 

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

 

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, মোক্তারুল করিম মোড়ল শামীম,মোছলেহ উদ্দিন মৃরধা, শাহজাহান সজল প্রমুখ।

 

উল্লেখ, গত ১৪ মার্চ শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির  আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেবকে আহ্বায়ক, খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব, মোছলেহ উদ্দিন মৃরধা, মোক্তারুল করিম মোড়ল শামীম ও অ্যাডভোকেট আবু জাফর সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা  করা হয়। অপরদিকে হুমায়ুন কবির সরকারকে আহ্বায়ক, বিল্লাল হোসেন বেপারীকে সদস্য সচিব ও অ্যাডভোকেট আহসান কবিরকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌর বিএনপি কমিটি ঘোষণা করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর