শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের পাঁচ বছর মেয়াদি ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) শ্রীপুর ঠিকাদারদের এক সভায় সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
মোহাম্মদ তোফাজ্জল হোসেন শাহিনকে সভাপতি,ফরিদ আহমেদ চুন্নুকে সাধারণ সম্পাদক ও এমদাদুল হক এমদাদকে কোষাধ্যক্ষ করে পাঁচ বছর মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি হাসান খন্দকার,কামাল হোসেন বাচ্চু,সহ সাধারণ সম্পাদক আলাউদ্দীন বাচ্চু,প্রচার সম্পাদক নূরে আলম শাহীন, দপ্তর সম্পাদক কামাল হোসেন।