নিজস্ব প্রতিবেদক:
নিত্য প্রয়োজনীয় পন্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনজীবন যখন অতিষ্ঠ। ঠিক তখনই পেশাদার সাংবাদিকদের কল্যাণে নামমাত্র মূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য সরবরাহের উদ্যোগ গ্রহন করে শ্রীপুর উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার প্রাথমিকভাবে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মাঝে তৈল, পেয়াজ, ডাল, আটা, চিনি ও লবন সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শুরু করা হয় এই কার্যক্রম। পর্যায়ক্রমে শ্রীপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের মধ্যেও এই সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
১৫ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারন সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সুমন কাজী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, দপ্তর ও অর্থ সম্পাদক রোমান আহমেদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক সোহাগ ভান্ডারি এবং সম্মানিত সদস্য কামাল পারভেজ ও আতিকুর রহমান।
এবিষয়ে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তানভীর আহমেদ বলেন, একজন সংবাদকর্মী দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালবাসে বলেই অনেক ঝুঁকি থাকা স্বত্তেও সমরে ও শান্তিতে কাজ করে জনস্বার্থে। ফলে অধিকাংশ সাংবাদিক তার পরিবারের কাঙ্খিত সেবা দিতে পারেনা। সেই বিবেচনায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দেশের প্রথম এই প্রথা চালু করেছি। এবং আমরা প্রত্যাশা করছি, আমাদের পাশাপাশি অন্যান্য সংগঠনও সাংবাদিক কল্যাণে এমন কাজ করবে।