নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ।
২০ নভেম্বর বেলা ১১টায় শ্রীপুর কনভেনশন সেন্টারে, শ্রীপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এম এম ফারুক এর সভাপতিত্বে,রুমান আহমেদ এর সঞ্চালনায় ,সাধারণ সম্পাদক মাসুদ রানা ও তানভির ইউ আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক মোহনা পত্রিকার সম্পাদক মোঃ ইসরাফিল হোসাইন।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৫ বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বেলায়েত শেখ।বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, সাংবাদিক ও প্রভাষক আলফাজ সরকার, সেন্টাল স্কুলের পরিচালক সারোয়ার হোসেন, সাংবাদিক মাহফুজুর রহমান ইকবাল, এশিয়ান টেলিভিশন এর গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, সাংবাদিক আলফাজ উদ্দিন স্বপন। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে রাজরাহী চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় অনুষ্ঠান গম্ভীরা অনুষ্ঠিত হয় । গম্ভীরায় গানের মাধ্যমে শিশুদের বেড়ে ওঠা, বাল্যবিবাহ প্রতিরোধ,বাড়ি করার পূর্বে মৃত্যুর পর কবরস্থ করার জন্য কবরস্থান,মশা নিধন, পৌরসভার ময়লা আবর্জনা, অটোরিকশা যত্রতত্র ঘোরানো, উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন গুণাবলী ও থানায় সেবা নিতে আসলে টাকা লাগে না, পুলিশ মানুষের বন্ধু, সুন্দর ভাবে তুলে ধরেন । এছাড়াও শ্রীপুর উপজেলা প্রেসক্লাব নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছেন এ বিষয়টি গম্ভীরার মাধ্যমে গানে গানে ও অভিনয়ের মাধ্যমে জানিয়েছেন ।