শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন অফিস উদ্বোধন

রিপোর্টারের নাম / ১২৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার লাবিব টাওয়ারের ষষ্ঠ তলায়, (শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব) এর নতুন অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

(০৭’ই অক্টোবর ২০২৪) সোমবার, বিকাল ০৪:ঘটিকার সময় অফিস উদ্বোধন অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেমের সঞ্চালনায়, উক্ত প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ মোবারক হোসাইন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুব দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওনা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান জামিল,তেলিহাটি ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সরকার, মাওনা ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক রহমানসহ স্থানীয় নেত্রীবৃন্দ।

 

এসময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সকল নবনির্বাচিত সভাপতি মোঃ মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ আহমেদ সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি মোঃ আরিফুল ইসলাম সরকার বলেন, কোনো রাজনৈতিক দলের না হয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। কোনো দলের না হয়ে জনগণের পক্ষে কলম ধরবেন। আপনাদের কলমের খোঁচায় যেনো কোনো মানুষ ক্ষতিগ্রস্থ না হয় সেই দিকে খেয়াল রাখবেন।

 

মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সভাপতি উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর