শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২১’শে জুলাই ২০২৫) সোমবার, উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ মোবারক হোসেন।
উক্ত ক্লাবের সদস্য শাহাদাত হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ, বিভিন্ন অপরাধ ও ক্লাবের নিয়ম নিতি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে। শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব এর সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্লাব থেকে বহিষ্কার করা হয়। উক্ত ক্লাবের সিদ্ধান্তে গৃহীত হয় যে, ক্লাবের প্রতিটি সদস্যকে প্রতি সপ্তাহে অন্তত একটি করে সংবাদ প্রকাশ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট সদস্যের পদ বাতিল বলে গণ্য হবে।
সভায় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে, আনন্দ ভ্রমণ সম্পর্কেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে সভাপতি মোঃ মোবারক হোসেন আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করেন এবং পরবর্তীতে সভার সমাপ্তি ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন। সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ প্রধান, সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ বাদল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ হাসান সিয়াম, তথ্য ও গবেষণা সম্পাদক সুলতান মাহমুদ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আলা-আমিন, আইন বিষয়ক সম্পাদক ওয়াসেল হোসাইন, প্রস্তাবিত সদস্য আনোয়ার হোসেন।
সভাটি সফলভাবে সম্পন্ন হয় এবং ক্লাবের সার্বিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।