বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে লুৎফর রহমান মণ্ডলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকাল ১০টায় শ্রীপুর পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডে ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লুৎফর রহমান মণ্ডলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকাবাসীর মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।

 

গণসংযোগকালে লুৎফর রহমান মণ্ডল বলেন,“অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাই একজন যোগ্য, সৎ ও নেতৃত্বগুণসম্পন্ন নেতা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গাজীপুর-৩ আসন আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিশেষ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

 

তিনি আরও বলেন,“জনগণের সমস্যা সমাধান এবং একটি প্রগতিশীল ও উন্নত সমাজ গড়তে অধ্যাপক বাচ্চুর ভাইএর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”

 

গণসংযোগ চলাকালে শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণ ব্যাপক উৎসাহ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থনের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর