সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী কে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৩১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি ব্যবহার করে ভুয়া ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী।

তিনি শ্রীপুর থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, গত ২৯ জানুয়ারি দুপুর আনুমানিক ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, Amar Desh নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে একটি পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়, বিল্লাল হোসেন বেপারীর জীবন সংকটাপন্ন। শ্রীপুর পৌর বিএনপির একটি গ্রুপ তাকে যে কোনো সময় হত্যা করতে পারে।

জিডিতে তিনি বলেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে তাঁর নাম ও ছবি ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে এটি গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. এম. রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মো. বিল্লাল হোসেন বেপারী জানান, উক্ত পোস্টের কারণে নিজের জীবননাশের আশঙ্কা করছেন তিনি। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান।

এ ঘটনায় একটি জিডি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর