শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

রিপোর্টারের নাম / ১২০ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত উপজেলা প্রতিনিধিদের সমন্বয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

শ্রীপুর প্রেসক্লাবের বিদায়ী কমিটি সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো.মোস্তফা কামাল প্রধানের সঞ্চালনায় আহবায়ক কমিটি গঠনের জন্য এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় (২০২১—২০২২) সালের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

 

দৈনিক ভোরের কাগজ’র প্রতিনিধি নাসির উদ্দিন জর্জকে আহবায়ক এবং দৈনিক ভোরের ডাক’র প্রতিনিধি কাজী আকতার হোসেনকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

কমিটির অপর সদস্যরা মাহবুবুর রহমান আকন্দ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (একুশে সংবাদ), মাসুদ রানা (দৈনিক আমার সংবাদ), সেলিম শেখ (দৈনিক আমাদের কন্ঠ), এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ), এনামুল হক আকন্দ (দৈনিক মানবজমিন) এবং সাদেক মিয়া (দৈনিক আওয়ার বাংলাদেশ),এস এম জহিরুল ইসলাম (দৈনিক আমার সংবাদ) । নবগঠিত আহবায়ক কমিটি আগামী তিন মাস (৯০ দিনের) মধ্যে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সাধারণ সভায় নতুন আহবায়ক কমিটি গঠনের সিদ্বান্তে শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে নবীন—প্রবীণ সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। নতুন আহবায়ক কমিটিকে প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাধারণ সভা সফল করার জন্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সকল সদস্য, প্রশাসনসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর