বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন- ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র–মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেলো লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

শ্রীপুর সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন, একজন আইসিইউ’তে

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ২০, ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুর পৌর মাওনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

(১৯’শে এপ্রিল ২০২৪) শুক্রবার বেলা ১২:দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন, দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক ও দৈনিক জনতা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মোঃ উজ্জ্বল আহমেদ।

গুরুতর আহত অবস্থায়, স্থানীয়রা তাদের উদ্ধার করে, মাওনা সিটি হাসপাতাল নিয়ে আসেন, সাংবাদিক আব্দুল মালেকের বুকের হাড়, হাত ভেঙে যাওয়ায়, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা’র (বি আর বি) হাসপাতালে রেফার করা হয়, বর্তমানে তিনি (আই সি ইউ’তে ভর্তি আছেন।

সাংবাদিক মোঃ উজ্জ্বল আহমেদের পা, হাত ভেঙে যাওয়ায়, মাওনা সিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে, ময়মনসিংহের ট্রমা সেন্টারে রেফার করা হয়, বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহত সাংবাদিক মোঃ উজ্জল আহমেদ জানান, আমরা দুজন পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলাম। এ সময় দ্রতগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমরা দুজনই ছিটকে পড়ে যাই।

মাওনা হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মাহবুব মোরশেদ জানান, কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর