শামীম আল মামুন শ্রীপুর গাজীপুর :
দৈনিক যুগান্তরের সাংবাদিক,শ্রীপুর সাংবাদিক সমিতি এবং গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা,শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাইতুর রহমান জামে মসজিদ, হাজ্বী হাছেন আলী কওমী মাদ্রাসার ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং সভাপতি, আমিনা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাওনা সিটি হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্হাপনা পরিচালক,শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারাণ সম্পাদক, গাজীপুর জেলা হাসপাতাল মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক, স্বনামধন্য সাংবাদিক সাংবাদিক নেতা আব্দুল মালেক এর শুভ জন্মদিন আজ।
আজকের এই দিনে এক শুভক্ষণে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। আজ সেই স্বনামধন্য সকলের প্রাণ সাংবাদিক আব্দুল মালেক।
ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন তিনি। সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তা ভাবনা ভাবতে চান না এ সাংবাদিক নেতা। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সমাজসেবক হিসাবে কাজ করেন এক বিভিন্ন সূত্রে জানা যায় ।
সাংবাদিক আব্দুল মালেক সব সময় সাহসীকতার সাথে সাংবাদিকদের অধিকার আদায়ের কথা তুলে ধরেন । তার জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন শ্রেনী পেশার লোক তাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানান।
শ্রীপুর সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ শাহাদত হোসাইন তার ফেসবুকে এ সাংবাদিক নেতার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, তার সে শুভেচ্ছা বার্তাটি নিচে দেয়া হল, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন সাদা মনের ভদ্র মানুষ। গুণী এই সাংবাদিক পরোপকারী, আপসহীন বিপ্লবী নেতা । আজ তাঁর শুভ জন্মদিন। প্রিয় সাংবাদিক নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। শুভ কামনা রইলো প্রিয় সাংবাদিক জন্য।