রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘন্টা পর কৃষকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম / ৩৫১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ

মো:আলমগীর হোসাইন , শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

 

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুরে মিললো বিল্লাল হোসেন (৫০) নামে এক কৃষকের লাশ। সোমবার ২৩ (অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষক একই এলাকার মৃত আদি মন্ডলের ছেলে। এঘটনায় নিহতের ছেলে উজ্জল মিয়া বাদী হয়ে মঙ্গলবার দুপুরে চার জনের নাম উল্লেখ করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।

পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কৃষক বিল্লাল হোসেন ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকে ছাগল বাড়িতে ফিরে আসে। কিন্তু ঐ কৃষক বাড়ি ফিরেনি। এঘটনায় পরিবারের সদ্যসরা তাঁকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে মাইকিং করে। একপর্যায়ে রাত ১১ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী এক পুকুরে লাশ ভাসতে দেখে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় এনে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করে।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর