শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

শ্রীবরদীতে পুরস্কার বিতরণ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

 

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৩ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামীগের সাধারণ সন্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি এম এ মতিন, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পিরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকবৃন্দ, বিজয়ী শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর