শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ

মো:আলমগীর হোসাইন শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

 

“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে শ্রীবরদী থানার আয়োজনে কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম বিপিএম। মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃস্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামুলক ও আইন শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওসি তদন্ত নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খুরশিদ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম,গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহাজাদা ইসলাম আশিক, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মনিরুজ্জামান, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, কুড়িকাহনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। এসময় কুড়িকাহনিয়া, গোশাইপুর ও গড়জরিপা ইউনিয়নের কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর