সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে ৬৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ

মো:আলমগীর হোসাইন , শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

 

শ্রীবরদীর সীমান্ত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্ততে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী’র নেতৃত্বে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে সীমান্তবর্তী খাড়ামোড়া এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের হুইস্কি ২৭ বোতল, ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোতকা ১৭ বোতল, স্টারলিঙ্ক রিসিভ বি-৭ ২০ বোতলসহ মোট ৬৪ বোতল।

শ্রীবরদী থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মঙ্গলবার গভীর রাতে রাণীশিমুল ইউনিয়ের খাড়ামোড়া ইউনিয়নের মজিবরের বাড়ির রাস্তার পাশে ও সোমেশ্বরী নদীর পাড়ে বালির উপরে বস্তাভর্তী মদ উদ্ধার করে। অভিযানে অংশ গ্রহন করে এস আই রাসেদ, এ এস আই বিপুল রহমান, এ এস আই যোবায়েল খান ও পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের সংঘবদ্ধ মাদককারবারি দল পালিয়ে যায়।

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন গোপন সংবাদের ভিত্তিতে অফিযান পরিচালনা বস্তাভর্তী মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের মাদককারীর দল পালিয়ে যায়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর