নজমুল হক,স্টাফ রিপোর্টার গাজীপুর
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ এর আয়োজনে ৩ সেপ্টেম্বর বুধবার বারি’র এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে “ফসল সংগ্রহোত্তর গবেষণার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হচৌধুরী বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ) ড. মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক (উদ্যানত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এমদাদুল হক। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পোস্টহারভেস্ট টেকনোলজি গবেষণা বিষয়ে বর্তমান ও আগামীর নানা চ্যালেঞ্জ বিষয়ে তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ) ড. মো. গোলাম ফেরদৌস চৌধুরী।