শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

সংবাদ বর্জনের খবরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিএনপির সভাপতির মতবিনিময়

রিপোর্টারের নাম / ৯৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ১, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দুই সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার বিষয়ে বিএনপির এক অংশের সংবাদ বর্জনের খবরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির অফিসে আসেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় করে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্থফা মোড়ল, যুগ্ন আহবায়ক এ্যাড সাইফ সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা মেছের আলী, যুবদল নেতা মোহর আলী প্রমুখ।

এ সময় উদ্ধত পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। তিনি বলেন দলমতের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করতে সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বিএনপির নেতাকর্মীরা। এ সময় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সদস্য আনোয়ারুল ইসলাম, জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু, শাফিয়ার রহমান, কাজি সোহাগ, মাহজারুল ইসলাম মিথুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর