শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

সংস্কৃতির বিকাশে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান  একুশে পদক প্রবর্তন করেন – প্রতিমন্ত্রী ড. ফরিদ

বায়জিদ হোসেন, মোংলা / ৭২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন। দেশের শিল্প-সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতির সমৃদ্ধির ক্ষেত্রে বাংলা একাডেমির এই একুশে পদক প্রদান অনন্য ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি অনন্য দেশ যার জন্মের মূলে কাজ করেছে ভাষা। বিষ্ময়কর ব্যাপার হচ্ছে বাংলাদেশই সম্ভবতএকমাত্র দেশ, যার নাম ভাষার নামে। ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পৌর শহীদ মিনার চত্বরে মোংলা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম একথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের পত্নী হালিমা নুশরাত, সহকরি কমিশনার (ভূমি) ন্ওসীনা আরিফ, মোংলা সার্কেল’র সহকারি পুলিশ সুপার মোঃ রিফাত হোসেন, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, উপজেলা সমাজ সেবা অফিসার এস এম মাসুদ রানা, বিএনপি নেতা আব্দুল মান্নান হ্ওালাদার, আবু হোসেন পনি, মাহবুবুর রহমান মানিক, শেখ রুস্তুম আলী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন চিন্তা করার শক্তিই মানুষকে পশু থেকে ভিন্ন বানায় বটে, কিন্তু চিন্তার আধার হচ্ছে মানুষের ভাষা। ভাষা ছাড়া চিন্তা করা অসম্ভব। মনুষ্যত্ব অর্জনের জন্য মানুষকে নতুন করে জন্ম নিতে হয়। এই নতুন জন্মের জন্য ভাষা নামক মায়ের গর্ভে মানুষকে আশ্রয় নিতে হয়। এই ভাষা মা-ই তাকে পশু থেকে আলাদা করে, মানুষ রুপে তাকে নতুন জন্ম দেয়। আলোচনা সভার আগে একুশে ফেব্রুয়ারি বিষয়ক কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার আগে সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে প্রভাত ফেরী বের হয়ে পৌর শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। প্রভাত ফেরীর নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। প্রভাত ফেরী শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর