বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

সংস্কৃতি ও নাট্য জন ব্লাড ডোনার নাসরিন তমা হেরে গেলেন জীবন যোদ্ধা চলে গেলেন না ফেরার দেশে

রিপোর্টারের নাম / ৩১৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ণ

চট্রগ্রাম প্রতিনিধি আহমদ রেজা :

 

সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ ও নবীন ব্লাড ডোনার নাসরিন সুলতানা তমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ দিন ধরে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন। বিষয়টি নিশ্চিত করেন জানান তমার ভাই মাওলানা জাকারিয়া

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে (১১:৩০ মি:) সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

নাসরিন সুলতানা তমা একাধারে সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ, সমাজকর্মী, রক্ত দাতা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সাংস্কৃতিক সম্পাদক ও গ্রীণ লীফ ম্যাগাজিনের সহ সম্পাদিকা ছিলেন, এছাড়াও মুক্তধ্বনি আবৃত্তি সংগঠন সহ বিভিন্ন আবৃত্তি সংগঠন সদস্য ও নাট্য অভিনেতা ছিলেন প্রয়াত নাসরিন সুলতানা তমা। সংস্কৃতি কর্মী হিসেবে করোনা মহামারীতে স্বেচ্ছায় করোনা রোগীদের সেবায় নিয়োজিত মানবিক দৃষ্টি ও মানুষ হিসেবে কাজ করেছে তমা। তার মুখে সর্বদাই হাসির ঝিলিক থাকতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে নিয়ে অনেকেই শোক প্রকাশ করতে দেখা গেছে। অত্যন্ত প্রিয় মুখ তমার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গন, আনেয়ারার ব্লাডডোনার ও সমাজসেবীদের মাঝে।

 

তমা মিরসরাইয়ের মিঠানলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে। পরিবারে এক ভাই ও এক বোনের মধ্যে তমা ছোট।

 

জানা গেছে, ব্রেন স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাসরিন তমা। সেখানেই তিনি মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেন।

 

পারিবারিক সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি সারাদিন রোজা রেখে ইফতার শেষে চা খাওয়ার পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তমা। তাকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের ডেলটা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে রেফার করেন। নাসরিন তমার নামাজে জানাজা ২৫ জানুয়ারি বুধবার সকাল ১১টায় গ্রামের বাড়ি মিরসরাই বানাতলী গ্রামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর