রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

সকালে প্রবাসের উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন সোহেল, বিকালে বাড়ি ফিরলো লাশ

রিপোর্টারের নাম / ৩৩০ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ

মাহবুবুর রহমান জিসান জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর

 

 

অন্য সকল প্রবাসীর মত সোহেলেরও স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে পরিবারের সকল সদস্যদের মুখে হাসি ফুটাবে।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ওমানের উদ্দেশ্যে কিন্তু বিকালেই লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি।

 

 

চাঁদপুর-রায়পুর সড়কে সদর উপজেলায় আনন্দ পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সহেল সহ আরো একজন নিহত এবং শিশুসহ চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

 

শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নের বাগাদী কাদির মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

 

 

নিহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কাছিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সোহেল রানা (২৫)।

 

স্থানীয়রা জানান, আনন্দ পরিবহনের বাসটি চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে রায়পুরের উদ্দেশে এবং সিএনজিচালিত অটোরিকশা রায়পুর থেকে চাঁদপুরে প্রবেশ করার সময় এ সংঘর্ষ হয়।

 

নিহত সোহেল রানার স্বজনেরা জানান, ওমানের উদ্দেশে চাঁদপুর যাওয়ার পথে সিএনজি-বাস সংঘর্ষে মৃত্যুবরণ করেন সোহেল। আগামীকাল শনিবার সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট ছিল তার।

 

পুলিশ জানায়, আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। তাদের সবার বাড়ী লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, আজ বিকেল ৩টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদী ইউনিয়নের কাদির মার্কেটের সামনে সিএনজিচালিত অটোরিকশার সাথে আনন্দ পরিবহনের একটি বাসের সংঘর্ষে সোহেল রানা ঘটনাস্থলে মারা যান এবং নিহত আরও একজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

 

প্রবাসযাত্রী সোহেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর