বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

সড়ক দুর্ঘটনায় নিহত গলাচিপায় একই পরিবারের ৪জন

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ৩, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি

 

 

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের ৪ জন। তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চৌরাস্তা নামক স্থানে। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

নিহতরা হলেনঃ মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা(৪২) ও খোকন মৃধা(৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার(৩০) ও ছেলে কাওসার(১২)। তাদের সাথে ড্রাইভারও মারা গেছে বলে জানা গেছে।

নিহত জামাল ও খোকনের মামা এবং মাইক সার্ভিস মোঃ সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকত। জামাল মৃধা ইলেকট্রিক্যাল দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করত। কাওসার ৭ম শ্রেণির ছাত্র। কাওসার এর মানত থাকায় প্রাইভেটকার যোগে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজারে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টায় জামাল মৃধা তার মায়ের সাথে মুঠোফোনে কথা বলে।

গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বিষয়টি নিশ্চিত করে জানান, খবরটি শুনে নিহতদের বাড়ি যাচ্ছি। একই পরিবারের ৪জন নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি প্রতিবেদকের মাধ্যমে জানতে পেরেছি। নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর