রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

সততার অনন্য দৃষ্টান্ত: দুবাই পুলিশের সম্মাননা পেলেন বাংলাদেশি আজিজ

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি / ১৬৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত

সততা এবং দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দুবাই পুলিশের কাছ থেকে সম্মাননা পেলেন ৩৬ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী আজিজুদ্দীন তালুকদার আজিজ। দুবাইয়ের ‘নায়েফ গোল্ড সুক’-এ কর্মরত আজিজ পেশার পাশাপাশি বাড়তি সময়ে ভাড়ায় গাড়িও চালান। তার এই সততার জন্য শুধু দুবাই পুলিশই নয়, ব্রিটিশ দম্পতিও তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঘটনার সূত্রপাত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে। আজিজ দুবাইয়ের গোল্ড সূক বাজার থেকে এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে করে আতানা হোটেলের দিকে যাচ্ছিলেন। পথে আল বাশরার একটি রেস্তোরাঁয় খাওয়ার পর তারা হোটেলে গিয়ে নেমে যান। কিন্তু তাড়াহুড়োর সময় তারা তাদের একটি হাতব্যাগ গাড়ির ভেতরেই ফেলে যান। ব্যাগটিতে পাসপোর্ট, ক্রেডিট কার্ড, একটি মোবাইল ফোনসহ আরও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।

পরদিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নায়েফ পুলিশ স্টেশন থেকে আজিজের কাছে একটি ফোন আসে। দ্রুত তিনি সেখানে উপস্থিত হন এবং কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুবের উপস্থিতিতে ব্যাগটি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেন। ব্রিটিশ দম্পতি আজিজকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করতে চাইলেও তিনি তা নিতে অস্বীকৃতি জানান।

আজিজ বলেন, “যাত্রীদের দুশ্চিন্তার কথা ভেবে আমি দ্রুত পুলিশ স্টেশনে চলে যাই। ব্যাগটি ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল এবং কেবল দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি। এর বিনিময়ে কিছু নেওয়ার প্রশ্নই আসে না।”

আজিজের এই সততায় মুগ্ধ হয়ে দুবাই পুলিশ তাকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করে। কৃতজ্ঞ ব্রিটিশ দম্পতি জানান, যদি ব্যাগটি ফিরে না পেতেন, তবে তাদের লন্ডনগামী নির্ধারিত ফ্লাইট ধরা অসম্ভব হয়ে পড়তো।

আজিজুদ্দীন তালুকদার আজিজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী তালুকদারের ছেলে। তার এই কাজ বিদেশে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে এবং অন্য প্রবাসীদের জন্যও এক ইতিবাচক বার্তা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর